দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না।
শনিবার আরব শহর তাইবেতে নিজ দল লিকুদের সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, ততদিন ইরানের নিয়ন্ত্রণাধীন কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’
ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এ মন্তব্য করেন। এর আগে আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্র ইতোমধ্যেই বিদ্যমান এবং বিশ্বের অধিকাংশ দেশ তা স্বীকৃতি দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
দলীয় সম্মেলনে আব্বাস বলেন, তার দল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র বিদ্যমান এবং বিশ্ব তা স্বীকৃতি দিয়েছে।’
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ দল ও তার জোটসঙ্গীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে।
বর্তমানে সংসদে লিকুদের ৩২টি আসন রয়েছে। তবে সাম্প্রতিক জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। শুক্রবার প্রকাশিত একটি জরিপে লিকুদের আসন ২০টিতে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ ছাড়া ১৯ আগস্ট প্রকাশিত চ্যানেল ১৩-এর এক জরিপে নেতানিয়াহুর লিকুদ এবং তার কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় জোটসঙ্গীদের সম্মিলিত আসন ৫১টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে যা ১০টি আসন কম।
/অ